মাদারগঞ্জ প্রতিনিধি : ৯দিনের কর্মসূচির মধ্যদিয়ে মাদারগেঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমানের নেতৃত্বে উপজেলা ও পৌর শাখা যুবদলের নেতাকর্মীদের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, পরিস্কার-পরিচ্ছনতা অভিযান, ফ্রি-মেডিক্যাল ক্যাম্প, চক্ষু শিবির ও ২০জন অসহায় রোগীকে বিনামূল্যে চোখের অপারেশন করানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা অংশ গ্রহন করে।
