জাকের পার্টির জনসভা- -জামালপুর দিনকাল
মাদারগঞ্জ (জামালপুর), ৪ অক্টোবর:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ শনিবার বিকেলে জাকের পার্টির এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। মাদারগঞ্জ পৌর জাকের পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় দলীয় নেতারা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতির আহ্বান জানান।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাকের পার্টির সভাপতি আব্দুল আজিজ খান অটল। তিনি বলেন, “জাকের পার্টি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি নিয়ে জনগণের পাশে থাকতে চায়।”
সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ পৌর জাকের পার্টির সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা জাকের পার্টির সভাপতি মো. শাহজাহান আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাকের পার্টির সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মসরু, পৌর জাকের পার্টির সাধারণ সম্পাদক এশার উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সভাপতি কাউসারুল ইসলাম লালন।
জনসভা শেষে শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়, যা বালিজুড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।
সভা ও মিছিলে জেলা ও উপজেলা জাকের পার্টি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
