কবিতা
কবিতা
বিদায় সম্ভাষণ
এস. এম. এইচ নোবেল
যেতে হবে জানি
তাই বুঝি যাওয়া
ডাকবো না পিছুডাক,
সমস্ত মায়া
স্মৃতির হাতছানি
পিছনেই পড়ে থাক।
পথ হোক সুমধুর
ক্লান্তি হোক দূর
যাওয়া হোক স্বার্থক,
প্রতি পদে পদে
ভেঙেচূরে যাক
শৃঙ্খলতার কন্টক।
আমি চেয়ে থাকি
চোখ মেলে রাখি
ওই পথের শেষে,
যেখানে পৌঁছাবেই
আজকের এই যাত্রী
বিজয়ীর বেশে।
