পুলিশ সুপার কর্তৃক মেলান্দহ থানা পরিদর্শন ও নবনির্মিত স্থাপনার শুভ উদ্বোধন- জামালপুর দিনকাল
স্টাফ রিপোর্টার :
গতকাল বুধবার জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা জামালপুরের মেলান্দহ থানা পরিদর্শন করেন এবং তিনি থানায় নবনির্মিত বৈঠক খানা ও বাইক শেড এর শুভ উদ্বোধন করেন। এই উদ্যোগের পরিকল্পনা ও বাস্তবায়ন করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
পুলিশ সুপার থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান, মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুইয়া এবং মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম। পরে থানার চৌকস একটি পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
