ছবি: বজলু খান
জামালপুর মাদারগঞ্জের জোনাইল বাজারে সুফি সাধক শাহ সুফি হযরত কালু শাহ পাগল (বীর মুক্তিযোদ্ধা শওকত আলী) এর ৩৯তম ওরস শরীফ উপলক্ষে এক মাসব্যাপী আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, ১লা বৈশাখ থেকে শুরু হয়ে এক মাসব্যাপী এই ওরস শরীফে প্রতিদিন জিকির, মিলাদ মাহফিল, কোরআন তেলাওয়াত, সুফি সাধুসঙ্গ ও ফকিরি গানের আয়োজন থাকবে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করবেন।
আগামী ২৮শে বৈশাখ ওরস দিবস উপলক্ষে জোনাইল বাজারস্থ কালু শাহ পাগলের মাজার প্রাঙ্গণে প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা আশা করছেন, এই ওরস শরীফ আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার পাশাপাশি মানুষের মাঝে সম্প্রীতি ও মানবতার বার্তা ছড়িয়ে দেবে।
