জামালপুরে বিসিক শিল্প এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার :
“হউক আমাদের অঙ্গীকার, শিল্পনগরী রাখবো পরিস্কার” এই প্রতিপাদ্যে জামালপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জামালপুর জেলা বিসিক কার্যালয় ও বিসিক শিল্প মালিক সমিতি।
গতকাল মঙ্গলবার দুপুরে বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি এনডিসি শাহরিয়ার আহমেদ খান। পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে বিসিক জেলা কার্যালয়ের মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) স¤্রাট আকবর ও জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক খান মিলনসহ বিভিন্ন কারখানার মালিক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এনডিসি শাহরিয়ার আহমেদ খান বলেন, আমরা যেই সমাজে বসাবস করি সেই সমাজের চারপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা রাখা এটা আমাদের ঈমানী দায়িত্ব। জেলা প্রশাসকের নির্দেশনায় আমরা বিভিন্ন সময় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে থাকি। সেই নির্দেশনার অংশ হিসেবে আজকে বিসিক শিল্প এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হচ্ছে। আমি আশা করছি এই অভিযান সফল হবে, সামনের দিনগুলোতে সবাই ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবে। প্রতিষ্ঠানের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাই সহযোগিতা করবে।
