বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এসপিকে কর্তৃক শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৫ অক্টোবর ২০২৫, রবিবার, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) হলরুমে এই সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নজরুল চর্চা কেন্দ্র যুগবাণী-এর সভাপতি এডভোকেট আবুল বাশার।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য ও শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন, আব্দুল মোতালেব বাবুল, মীর রুহুল মুবিন, দেউলিয়া বাড়ি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মাইনুদ্দিন, জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, নজরুল চর্চা কেন্দ্র যুগবাণীর সহ-সভাপতি মোহাম্মদ আলী, চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুল হক, বাংলাদেশ মানবতা ফোরামের চেয়ারম্যান এম. এইচ মজনু মোল্লা, মশিউল আলম বাবলু। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত শিক্ষক ও রাজনীতিবিদ আমির উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে সোহেল রানা অত্যন্ত শ্রদ্ধার সাথে আব্দুল ওয়াহাব-এর জীবন বৃত্তান্ত পাঠ করে শোনান।
আলোচনা পর্ব শেষে বিশিষ্ট শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান আলোচক আমির উদ্দিন এবং সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসপিকে’র প্রধান নির্বাহী মোজাম্মেল হক মাস্টার পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক।
