স্টাফ রিপোর্টার:
মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সচেতনতা তৈরির লক্ষ্যে জামালপুরের ফুলবাড়িয়া-জিগাতলা যুব সমাজের উদ্যোগে “মাদক প্রতিরোধ আলোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
“তারুণ্য যদি সজাগ হয়, মাদকসেবন আর নয়” এবং “মাদকের বিরুদ্ধে লড়বো, উজ্জ্বল ভবিষ্যৎ গড়বো”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা, এর সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব এবং প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে উঠবে এবং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের সম্মিলিত উদ্যোগে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উপলক্ষে এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণদের উপস্থিত থেকে মাদকবিরোধী এই সচেতনতামূলক কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
