বিএনপির আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে জামালপুরে সংবর্ধনা- ছবি: শিশির
জামালপুর দিনকাল:
জামালপুর, ২০ জুলাই: বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, জামালপুরের কৃতি সন্তান ও বিশিষ্ট সিনিয়র আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনীত হওয়ায় তাঁকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুর জেলা ইউনিট।
বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ এস. এম. তৌফিকুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জামালপুর জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আ. হাই (১)। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু।
সংবর্ধিত অতিথি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল তাঁর বক্তব্যে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনজীবীদের ঐক্য, গণতন্ত্র, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনিযুক্ত নেতার সফলতা কামনা করেন।
