ঘোড়াধাপে হেলেঞ্চা কাটাখালি বিলে অবৈধ চায়না জাল অপসারণ অভিযান
আজিজুর রহমান :
জামালপুর সদর ঘোড়াধাপ ইউনিয়নের হেলেঞ্চা কাটাখালি বিলে অবৈধ চায়না জাল অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে হেলেঞ্চা কাটাখালি বিলে অভিযান পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।
এসময় অবৈধ চায়না জাল বিলে পাতা অবস্থায় পেলে তা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্য সংরক্ষিত হবে। বিলের পরিবেশের ভারসাম্য বজায় থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা করা সম্ভব হবে।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন ও অভিযানে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
