জামালপুরে পানিবন্দি পরিবারের মাঝে মামুন এমপির ত্রাণ সহায়তা অব্যাহত
মাহমুদুল হাসান মুক্তা :
জামালপুর পৌরসভার ১১নং ওয়ার্ড উত্তর যোগিরঘোপা পানিবন্দি দুই’শ পরিবারকে চাল সহায়তা দিয়েছেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বুধবার (১৫ জুলাই) সকালে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র প্রার্থী শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এ চাল সহায়তা দেওয়া হয়। এর আগে পানিবন্দি ওই এলাকা পরিদর্শন করেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি।
পরিদর্শনকালে এমপি ওই এলাকাসহ পানিবন্দি এলাকাগুলোর পানি নিষ্কাশনে স্থায়ী সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সাময়িক দুর্ভোগ লাঘবে তিনি পানিবন্দি এলাকায় অসহায় মানুষদের চাল সহায়তার আশ্বাস দিলে আজ এই চাল বিতরণ করা হয়।
এ সময় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ১১নং ওয়ার্ড বিএনপি উত্তর শাখার সভাপতি সাইফুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপুল, শহর বিএনপির ক্রীড়া সম্পাদক আহসান হাবিব রাসেল, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক শ্যামল রাজ, স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক আরজু আহমেদ তারা, সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ।
এসময় শহর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, এই এলাকার পানিবন্দি মানুষের যে কষ্ট হচ্ছে, সেই কষ্ট লাঘবে এমপি মহোদয়ের নির্দেশে আমরা সামান্য ত্রাণ সহযোগিতা নিয়ে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ত্রাণ সহযোগিতার মাধ্যমে পানিবন্দি মানুষজন কিছুটা হলেও সাময়িক স্বস্তি পাবে।’
